1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড ও বাংলাদেশের মানচিত্রের মুরাল উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
মধুপুরের ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও মো. জুবায়ের হোসেন ও স্থানীয় অতিথিবৃন্দ, শিশুদের আনন্দঘন মুহূর্ত।
টাঙ্গাইলের মধুপুরে ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্লে গ্রাউন্ড ও বাংলাদেশের মানচিত্রের মুরাল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন — ছবি: আঃ হামিদ

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”— এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্লে গ্রাউন্ডের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল শিশুদের উচ্ছ্বাসে মুখর। নতুন মাঠে দৌড়ঝাঁপে মেতে ওঠে তারা। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও ছিল উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনকালে ইউএনও মো. জুবায়ের হোসেন বলেন,

“শিশুদের আনন্দের সঙ্গে লেখাপড়া নিশ্চিত করতে ও স্কুল থেকে ঝরে পড়া রোধে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। শিশুদের জন্য আরও সুন্দর ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের একটি দৃষ্টিনন্দন মুরাল স্থাপন করা হয়েছে।

স্থানীয়রা বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মধুপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফিজুর রহমান, ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারা বেগম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট