1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

“নৈরাজ্য প্রতিহত ও জননিরাপত্তায় টঙ্গীতে পাহারায় বিএনপি নেতা জাবেদ আহমেদ সুমন”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
বিএনপি নেতা জাবেদ আহমেদ সুমন মহাসড়কে নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছেন
টঙ্গীতে জননিরাপত্তা রক্ষায় বিএনপি নেতা জাবেদ আহমেদ সুমন এবং নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন

আশিকুর রহমান, গাজীপুর:

গাজীপুর: আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সময় সন্ত্রাস ও নৈরাজ্য রোধে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়ন-প্রত্যাশী জাবেদ আহমেদ সুমন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নেতাকর্মীদের সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।

জাবেদ আহমেদ সুমন বলেন, “দেশের ক্রান্তিকালীন পরিস্থিতিতে আমরা আগেও মাঠে ছিলাম, এখনও আছি। ফ্যাসিস্ট-আওয়ামী সন্ত্রাসীদের জনগণের উপর ভীতি প্রদর্শনের রাজনীতি আমরা কোনো অবস্থাতেই বরদাশত করব না। আমাদের লড়াই অব্যাহত থাকবে।” তিনি নেতাকর্মীদের ধৈর্য, সাহস ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সোচ্চার ভূমিকা নেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে জনসাধারণের জান-মাল রক্ষায় সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উক্ত কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ী-শ্রমিকদের নিরাপত্তা বজায় রাখতে নেতাকর্মীরা মহাসড়কে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট