1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পায়রা-পাণ্ডব নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্প: চার বছরেও কাজ শুরু হয়নি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
বরিশাল-বাকেরগঞ্জে পায়রা-পাণ্ডব নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণের স্থলভিত্তি, এখনও কাজ শুরু হয়নি।
পায়রা-পাণ্ডব নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্প অনুমোদিত হলেও চার বছরেও কাজ শুরু হয়নি, এলাকাবাসী দ্রুত কাজের দাবি জানিয়েছেন।

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য ২০২১ সালের ৮ জুন একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছিল পায়রা-পাণ্ডব নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরিশাল (দিনারেরপুল) লক্ষ্মীপাশা-দুমকি সড়ক (জেড-৮০৪৪) এর ২৭তম কিলোমিটারে এই সেতু নির্মাণের জন্য এক হাজার ২৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেতুটি নির্মাণের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে।

কিন্তু চার বছর পার হলেও এখনও সেতুর নির্মাণ কাজ শুরু হয়নি। এলাকাবাসী জানিয়েছেন, সেতু না থাকায় প্রতিদিন ফেরি ব্যবহার করে হাজারো মানুষ ও যানবাহন পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা দ্রুত একনেকে অনুমোদিত নকশা অনুযায়ী নলুয়া-বাহেরচর এলাকায় সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের জন্য নলুয়া-বাহেরচরের স্থানের পরিবর্তে জলিসা-দাসপাড়া এলাকায় কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে প্রথম অনুমোদিত প্রকল্পের জায়গা বাদ দিয়ে নতুন স্থানে নির্মাণ হলে জমি অধিগ্রহণ, রাস্তা নির্মাণ ও ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নলুয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মাসুদ খান জানান, “সেতু যদি নতুন জায়গায় নির্মাণ করা হয়, তাহলে নলুয়া ইউনিয়নের প্রধান সড়ক থেকে দুরত্ব বেড়ে জনসাধারণের চলাচলে ভোগান্তি হবে। এই এলাকার মানুষ সেতুর সুফল থেকে বঞ্চিত হবে এবং সরকারের প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতি হতে পারে।”

স্থানীয়দের পক্ষ থেকে সেতুটি একনেকে অনুমোদিত স্থানে নির্মাণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে লিখিত আবেদন পাঠানো হয়েছে।

পটুয়াখালী সড়ক ও জনপথ কার্যালয় সূত্রে জানা গেছে, সেতুর নকশা, হাইড্রোলিক ও মরফোলজিক্যাল স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক আবু এহতেশাম রাশেদ জানিয়েছেন, “সেতুর টেন্ডার সম্পন্ন হয়েছে। আগামী বছরের জুন-জুলাই মাসের মধ্যে সেতুর নির্মাণ কাজ শুরু হবে।”

সেতুটি নির্মাণ হলে বাকেরগঞ্জ ও দুমকি দুই উপজেলার মানুষের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হবে। পাশাপাশি এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট