1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক শ্রমিক রহিমার গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকায় একতা ভিলার ৫ম তলা বাসা থেকে পোশাক শ্রমিক রহিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরান হোসেনকে (৪০) উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহতদের পরিচয় জানা গেছে—ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে ইমরান হোসেন এবং তার স্ত্রী রহিমা খাতুন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইমরান ও রহিমা তাদের ১৬ বছর বয়সী কন্যা শারমিনকে সঙ্গে নিয়ে একই বাসায় ভাড়া থাকতেন। তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে ইমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রীকে জবাই করেন। পরে নিজেও একই দা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার সময় এটি তাদের কন্যা শারমিন দেখেছেন।

স্থানীয়রা বিষয়টি জানাজানি করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হলে স্বামী ইমরানের পালস ধরা পড়ে, তাই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। রহিমা বেগমের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

কোনাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার ও স্বামীকে হাসপাতালে প্রেরণের পাশাপাশি এই ঘটনায় তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট