1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নান্দাইলে নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসায় গর্ভনিং বডির নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসার গর্ভনিং বডির নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কাজে অতি গোপনীয়তা এবং প্রার্থীদের অনুপস্থিতিতে কার্যক্রম পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। ফাযিল শ্রেণীর অভিভাবক সদস্য পদে প্রার্থী মোঃ সোহেল মিয়া ও খোরশেদ আলম ৬ হাজার ৫শত টাকা জমা দিয়ে বৈধভাবে মনোনয়নপত্র ক্রয় করেন।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ১৮ নভেম্বর প্রার্থীদের উপস্থিতি ছাড়াই মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। বুধবার (১৯ নভেম্বর) প্রতীক গ্রহণের সময়, সোহেল মিয়া নামক প্রার্থীকে কোন প্রতীক প্রদান করা হয়নি।

মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আজিজুল হক জানান, সোহেল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে কেন বাতিল করা হয়েছে সে বিষয়ে অধ্যক্ষ কোন লিখিত কাগজপত্র দেখাতে পারেননি। সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি অধ্যক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানা গেছে।

প্রার্থী যুবদল নেতা মোঃ সোহেল মিয়া অভিযোগ করেন, তিনি নিয়ম অনুযায়ী টাকা জমা দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, “মাদ্রাসার অধ্যক্ষ তার পছন্দের প্রার্থী, আওয়ামী ওলামা লীগ নেতা মোঃ খোরশেদ আলমকে বিনা ভোটে সদস্য করার জন্য আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। আমাকে কোন লিখিত নোটিশ বা কাগজপত্র দেওয়া হয়নি।”

সোহেল মিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার দুইটি মোবাইল নম্বরে ফোন পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন, যদি তার মনোনয়নপত্র বৈধভাবে ঘোষণা করা না হয়, তবে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

মামলার বিষয়টি স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইনগত নিয়মনীতি বজায় রাখা হচ্ছে না, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রভাবিত করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট