1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

নান্দাইলে পৌর পার্কে ময়লা রাখার ঘর নির্মাণে জনঅসন্তোষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
নান্দাইল পৌর পার্কে ময়লা রাখার ঘর নির্মাণকাজে স্থানীয়রা প্রতিবাদ করছেন।
নান্দাইল পৌর পার্কে ময়লা রাখার ঘর নির্মাণে জনঅসন্তোষ—পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার জন্য স্থানীয়দের প্রতিবাদ।

নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল পৌরশহরের পৌর পার্কে হঠাৎ করেই ময়লা রাখার ঘর নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। স্থানটি মূলত বিনোদন, হাঁটা-চলা ও সামাজিক আড্ডার জন্য উদ্বোধন করা হয়েছিল, কিন্তু সেখানে বর্জ্য সংগ্রহের ঘর নির্মাণ শুরু হওয়ায় পার্কের সৌন্দর্য, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

দেখা যায়, পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি পার্কের একটি অংশে ময়লা রাখার ঘর নির্মাণ কাজ শুরু করেছে। স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জনগণের বিনোদনের জন্য নির্মিত পার্কের স্থানে বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা নির্মাণ গ্রহণযোগ্য নয়।

বিশেষ করে নান্দাইল মডেল থানার পাশে অবস্থিত পার্কটি শিশু-কিশোরদের খেলাধুলা, সকালে ও বিকেলে হাঁটাহাঁটি এবং পরিবার-পরিজনের আড্ডার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। দুর্গন্ধযুক্ত বর্জ্য রাখার ঘর নির্মাণ করলে পুরো এলাকা দূষিত ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়বে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, পার্কটি সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। হঠাৎ করে এখানে ময়লা ঘর নির্মাণের সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও জনবিরোধী বলে মন্তব্য করেছেন। পার্কের পাশে নান্দাইল-চণ্ডিপাশ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষসহ স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা চলাচল করেন। সেখানে বর্জ্য রাখার ঘর নির্মাণে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হবে বলে তারা জানাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় পার্কের পরিবর্তে আলাদা নির্ধারিত স্থানে ঘর নির্মাণের পরামর্শ দিয়েছেন।

পৌর প্রকৌশলী জানান, “ময়লা এলোমেলোভাবে না পড়ে সে জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। ঘরের সামনে বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হবে এবং ভবিষ্যতে পার্কে জায়গা সংরক্ষিত থাকবে।”

এলাকাবাসীর প্রত্যাশা, পৌর কর্তৃপক্ষ দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে পার্কের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট