1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রাজশাহীতে সার্চ মানবাধিকার সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে সার্চ মানবাধিকার সোসাইটির নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভায় উপস্থিত সদস্যরা।
রাজশাহীতে সার্চ মানবাধিকার সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, মানবাধিকার ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

“সকল মানুষ, সমান অধিকার—মানবতা হোক আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে সার্চ মানবাধিকার সোসাইটি, রাজশাহী জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর বিকেল ৪টায় রাজশাহী জেলার লক্ষীপুর ভাটা পাড়ায় এই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সার্চ মানবাধিকার সোসাইটি রাজশাহী জেলা আ স ম সাজেদুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ মিজানুর রহমান।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন—

  • সহ-সভাপতি: আবু মুসা

  • সাধারণ সম্পাদক: মোঃ আরিফুল হক রবিন

  • সাংগঠনিক সম্পাদক: মোঃ আব্দুল মালেক

  • সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম

  • যুগ্ম সাধারণ সম্পাদক: এ. আর. এম. আসাদুজ্জামান

  • আইন বিষয়ক সম্পাদক: মোঃ কাবেরুল ইসলাম (সোনারুল)

  • নারী ও শিশু বিষয়ক সম্পাদক: মোছাঃ রোকসানা খাতুন

  • স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ফাউজিয়া ইয়াসমিন সাথী

  • প্রচার সম্পাদক: মোঃ মিজানুর রহমান

  • মানবাধিকার বিষয়ক সম্পাদক: মোঃ আশিক

সভায় উপস্থিত ছিলেন মোছাঃ সানজিদা লাইজু (সাবেক অধ্যাপিকা, এভারগ্রীন একাডেমী স্কুল) ও রাজশাহী জেলা মানবাধিকার সোসাইটির উপদেষ্টা মন্ডলের সদস্য মোঃ আলাউদ্দিন মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ইসাহাক আলী (পিন্টু), সদস্য, রাজশাহী বরেন্দ্র ক্লাব।

সার্চ মানবাধিকার সোসাইটির বাংলাদেশ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা বলেন, “যেখানে অসঙ্গতি ও বৈষম্য সেখানে মানবাধিকারকর্মীরা প্রতিবাদ করবে। দেশের যেকোনো স্থানে মানবাধিকারের ঘটনা ঘটলে আমরা প্রতিবাদে সরব থাকব। আমরা ওয়ার্কশপ, সেমিনার, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজের সকল অসঙ্গতির বিরুদ্ধে কাজ চালিয়ে যাব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট