1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সীমান্তে বিএসএফের মাধ্যমে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর জামালপুরে ১৫ লক্ষ টাকার মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার শিক্ষার্থীশূন্য বিদ্যালয়: ৫ শিক্ষিকার বিপরীতে ছাত্র মাত্র ৪ জন! জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: নোয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চাটখিল মহিলা ডিগ্রি কলেজ পঞ্চগড়ে বিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও আদালতের রায় অমান্যের অভিযোগ: সংবাদ সম্মেলন শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় স্কুলছাত্রের করুণ মৃত্যু পাদ্রিশিবপুরে দাখিল পরীক্ষার্থীদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের শিক্ষা সামগ্রী বিতরণ বকশীগঞ্জে বৃদ্ধের বাড়িতে তৃতীয় দফায় হামলা ও ভাঙচুর: নিরাপত্তাহীনতায় পরিবার চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা: আহ্বায়ক ইশরাক হোসেন, সদস্য সচিব কামরুজ্জামান নান্নু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা: আহ্বায়ক ইশরাক হোসেন, সদস্য সচিব কামরুজ্জামান নান্নু

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তত্ত্বাবধানে এ কমিটি গঠিত হয়।

নতুন ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকেরগঞ্জের কৃতি সন্তান এ্যাডভোকেট কে. এম. কামরুজ্জামান নান্নু। এছাড়া ড. কে. এম. আই. মন্টি–কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে।

১০১ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় সোমবার (২৪ নভেম্বর)। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট