1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক! লালপুরে পদ্মা নদীতে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার সাফল্যের অনন্য রেকর্ড: ছয় মাসে পাঁচবার জেলার শ্রেষ্ঠ থানা পঞ্চগড় সদর! বকশীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত: তামাকের আসক্তি প্রতিরোধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান দেওয়ানগঞ্জ সীমান্তে ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি, এলাকাবাসীর রাতভর পাহারা উত্তরায় ‘স্কাই লাইন ফার্মা’র বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ বিসিডিএস উত্তরা উপ-শাখার উত্তরায় ‘স্কাই লাইন ফার্মা’র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ; কালের কণ্ঠের প্রতিবেদনের তীব্র প্রতিবাদ রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

রাজশাহীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫ জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য
রাজশাহীর তানোরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

 রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক ও প্রাথমিক মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন রাজশাহী-১ আসনে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন বাতিল দাবিতে সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা কয়েকদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তারা তানোর উপজেলা সদরে মশাল মিছিল বের করেন।

বিএনপি কর্মী রাহেল আলী অভিযোগ করেছেন, “তারা শান্তিপূর্ণভাবে মশাল মিছিল বের করছিলেন। হঠাৎ করেই সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের নেতৃত্বে শরীফ উদ্দিনের সমর্থকরা হামলা চালায়। এতে তারেকের সমর্থক কমপক্ষে ১০ জন আহত হয়।”

অপরদিকে মিজানুর রহমান দাবি করেছেন, “আমরা হামলা করিনি। বরং মিছিল থেকে আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এতে আমাদের ৫ জন আহত হয়েছেন।”

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বিএনপির দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে এনেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট