1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও বক্তারা
নন্নী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সমাবেশের একটি মুহূর্ত।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার নন্নী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উত্তরবন ব্রিজপাড় এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আসন্ন নকলা-নালিতাবাড়ী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে বিজয়ী করতে নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং সঞ্চালনা করেন নন্নী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান কামাল। সমাবেশে বক্তব্য রাখেন নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, সহ-সভাপতি আবুল কালাম, মোফাচ্ছেল হোসেন, ইসকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম ও যুবদল নেতা রাসেল সরকারসহ অনেকে।

কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক শত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট