1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

অসহায় রমেশ চন্দ্রের পাশে মানবিক হাত বাড়ালেন ইউএনও রুমানা আফরোজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
নতুন নির্মিত ঘরের সামনে দাঁড়িয়ে ইউএনও রুমানা আফরোজ ও রমেশ চন্দ্র—বাকেরগঞ্জে মানবিক সহায়তা কার্যক্রম
বাকেরগঞ্জে অসহায় রমেশ চন্দ্রের জন্য নতুন ঘর হস্তান্তর করছেন ইউএনও রুমানা আফরোজ।

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি

বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা রমেশ চন্দ্র দীর্ঘদিন ধরে ভাঙা ঘর ও নাজুক পরিবেশে মানবেতর জীবন যাপন করছিলেন। বহুদিন ধরে তাঁর দুঃখ–কষ্টের খবর বাইরের জগতে পৌঁছায়নি।

সম্প্রতি তাঁর এই করুণ অবস্থা নজরে আসে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজের। বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত মানবিক সহায়তার উদ্যোগ নেন। প্রশাসনের তত্ত্বাবধানে স্বল্প সময়ের মধ্যেই রমেশ চন্দ্রের জন্য নির্মাণ করা হয় একটি নতুন ঘর।

সোমবার বেলা ১১টার দিকে ইউএনও রুমানা আফরোজ নতুন নির্মিত ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, চরাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে রমেশ চন্দ্রের পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসহায়তাও বিতরণ করা হয়। স্থানীয়রা ইউএনওর এমন আন্তরিক ও মানবিক ভূমিকার প্রশংসা করে জানান, এই উদ্যোগ দুর্দশাগ্রস্ত মানুষের জন্য সত্যিই আশীর্বাদস্বরূপ।

নতুন ঘর এবং সহায়তা পেয়ে আবেগাপ্লুত রমেশ চন্দ্র বলেন,
“এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ইউএনও ম্যাডাম না থাকলে হয়তো এইভাবে বাঁচতে পারতাম না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট