1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে চন্নাপাড়া হাজ্বী হাছেন আলী কওমী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কোরআন খতম, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা পর শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া সাংবাদিক মালেকের বাড়ি মোড়ের মাদ্রাসা প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক। সঞ্চালনা করেন শ্রীপুর পৌর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আজাদ ও যুগ্ম আহ্বায়ক মোঃ শিমুল মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ এস এম আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক কাজী সিরাজুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, বিএনপি নেতা মামুনুর রশিদ, শ্রীপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মোখলেছ উদ্দিন কফিল, সদস্য সচিব নজরুল ইসলাম মৃরধা, পৌর ওলামা দলের আহ্বায়ক ক্বারী ইব্রাহীম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম কন্ট্রাক্টর, শ্রমিক দল নেতা আহাদ উল্লাহ, যুবদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াসিম আহমেদ ও মোঃ রফিকুল ইসলাম।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট