1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

রাণীনগরের ওসি আব্দুল হাফিজ মো. রায়হানকে বিদায়ী সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
রাণীনগরের ওসি আব্দুল হাফিজ মো. রায়হানকে বিদায়ী সংবর্ধনা

মনোরঞ্জন চন্দ্র
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হানকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনসহ অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি সারাদেশে থানাগুলোর ওসিদের ব্যাপক বদলি করা হয়। সেই আদেশের অংশ হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ির সন্তান আব্দুল হাফিজ মো. রায়হানকে রাণীনগর থানার দায়িত্ব থেকে সরিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বিদায়ী বক্তব্যে ওসি রায়হান বলেন,
“রাণীনগর থানায় দশ মাস দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা পেয়েছি। বিশেষ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক ভাইদের তথ্য সহায়তা অনন্য। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

তিনি আরও জানান, দায়িত্ব পালনের পথে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান এবং আগামীর পথচলার জন্য উপজেলাবাসীর কাছে দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট