1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুরে পিকআপ–সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
গাজীপুরে পিকআপ–সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৫

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কে পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মানসুরাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি মানসুরাবাদ মোড়ে মুখোমুখি ধাক্কা খায়। এতে সিএনজির এক নারী যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহতদের মধ্যে আরেক নারী এবং সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এসময় স্থানীয়রা পিকআপ চালকের সহকারী সামসুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন,
“দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছে। নিহত নারীর পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট