1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা–আইনজীবী–শিক্ষকসহ ৫২ বিশিষ্ট ব্যক্তির বিএনপিতে যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
“শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৫২ জন বিশিষ্ট ব্যক্তির বিএনপিতে যোগদান অনুষ্ঠান—ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ফুল দিয়ে বরণ করছেন।”
শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা–আইনজীবী–শিক্ষকসহ ৫২ জন বিশিষ্ট ব্যক্তির বিএনপিতে যোগদান।

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক এবং বিভিন্ন পেশার মোট ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন—
হাজী আফতাব উদ্দিন, মো. আলাউদ্দিন, আফাজ উদ্দিন সরকার, কফিল উদ্দিন, মফিজ উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান এবং আমিনুল হক।
এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন সরকার, শ্রীপুর সরকারি কলেজের সেলিম মোল্লা, অধ্যাপক আব্দুল হান্নানসহ অন্যান্য পেশাজীবীরাও বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।
বক্তব্য রাখেন—
শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির,
মাহফুল হাসান হান্নান, আবুল প্রধান, সাইফুল হক মোল্লা, সাফায়েত হোসেন আকন্দ, বিল্লাল হোসেন, খোকন প্রদান, টিপু সুলতান, রেজাউল করিম খোকন প্রমুখ।

বক্তারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট