1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীর হত্যার পর স্বর্ণালঙ্কার চুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তারের হত্যার ঘটনাস্থলের বিবরণসংবলিত সংবাদ।
সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তারকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজ ডেস্ক:

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার গণময়দান এলাকায় র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ভয়াবহ ঘটনার শিকার হন লিপি আক্তার। তিনি ওই এলাকার মহর আলীর স্ত্রী। মহর আলী র‍্যাব-২ এ এসআই পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্ছু মিয়া জানান, নিহতের কন্যার বরাতে জানা যায়—রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোর। চোরের উপস্থিতি টের পেয়ে গেলে লিপি আক্তার তাকে চিনে ফেলেন। এরপর তাকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত।

ঘটনাস্থলে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লিপির মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি বাচ্ছু মিয়া।

তিন সন্তানের জননী লিপি আক্তার ঘটনার রাতে তার আট বছর বয়সী কন্যাকে সঙ্গে নিয়ে বাড়িতে ছিলেন। তার দুই ছেলে অবস্থান করছিলেন নানা বাড়িতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট