1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে ২৪ নতুন সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিক বরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সভায় নতুন ২৪ সদস্যকে ফুল দিয়ে বরণ
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্যের আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠানের একাংশ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন করে ২৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সাধারণ সভায় যাচাই–বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হয়।

প্রেসক্লাব সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নতুন সদস্যদের পরিচয় পাঠ করা হয়, শুভেচ্ছা বিনিময় করা হয় এবং প্রেসক্লাবের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

সভায় বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব আরও সক্রিয়, কর্মমুখর ও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে নতুন সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ফারুক আহমেদ। পরে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ এবং মিষ্টিমুখ করানো হয়।

সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, “আজকের এই অনুষ্ঠান আমাদের প্রেসক্লাবের জন্য একটি আনন্দের দিন। নতুন সদস্যদের আগমনের মধ্য দিয়ে আমাদের সংগঠন আরও শক্তিশালী, প্রাণবন্ত ও গতিশীল হয়ে উঠেছে। বরেন্দ্র প্রেসক্লাব শুধু একটি পেশাগত সংগঠন নয়, এটি আমাদের সবার জন্য একটি পরিবার। আপনাদের যোগদানে এই পরিবার আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, নতুন সদস্যরা সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার চর্চার মাধ্যমে সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করবেন।

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে প্রেসক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে। দায়িত্বশীল সাংবাদিকতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট