1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

বাঘা থানা পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে ৩ জন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে
বাঘা থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত মাদকসহ আটক আসামিরা
রাজশাহীর বাঘা থানা পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন অপরাধে আটক ৩ জন

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো :

রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ মাদক ও সাইবার অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ৩ জনকে আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে বাঘা থানার সাব-ইন্সপেক্টর তুহিন, প্রদ্যুৎ কুমার ও রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে ইনছার আলীর পুত্র হুর্মত আলি (৫৩)-কে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন।

একই দিন বাঘা থানার মামলা নম্বর-৫ (তারিখ: ০৯/১০/২০২৫), সাইবার সুরক্ষা আইন ১৭(১) ধারাসহ মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি এবং বিজ্ঞ আদালত কর্তৃক জারিকৃত আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামি মাহফুজুর রহমান ওরফে সজিব (২৫), পিতা শাহজাহান আলী, গ্রাম: আরাজি চাঁদপুর, থানা: বাঘা, জেলা: রাজশাহী—কে গ্রেপ্তার করা হয়।

এরপরও বাঘা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকে। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) ভোররাতে আড়ানী ইউনিয়নের জিনা রিফিউজিপাড়া গ্রামের পিয়ারুল ইসলামের পুত্র ঈশান মোল্লা (১৯)-কে তার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে অবৈধ মাদকদ্রব্য ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঘা থানা পুলিশ জানায়, মাদক, সাইবার অপরাধসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় সম্মানিত এলাকাবাসীর সহযোগিতা কামনা করে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পাশে থাকার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট