1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার জোরালো দাবি সালাহউদ্দিন সরকারকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার জোরালো দাবি সালাহউদ্দিন সরকারকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন

আশিকুর রহমান
গাজীপুর:

গাজীপুর-২ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী নির্ধারণে পূর্ণাঙ্গ রাজনৈতিক ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনার দাবি জানিয়ে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। এ দাবিতে মনোনয়ন প্রত্যাশী আটজন প্রার্থী জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, “আমাদের এই বক্তব্য কোনো ব্যক্তি, সহযোদ্ধা কিংবা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নয়। এটি গাজীপুরবাসীর ভোটাধিকার, দলীয় ন্যায়বিচার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী সক্ষমতা ও বিজয়ের সম্ভাবনা নিশ্চিত করার লক্ষ্যে একটি যুক্তিসংগত ও সময়োপযোগী দাবি।”

তিনি বলেন, আপিল বিভাগের রায়ের ফলে নবগঠিত গাজীপুর-৬ আসন বাতিল হয়ে পূর্বাবস্থায় গাজীপুর-২ আসনে ফিরে আসায় এ আসনের রাজনৈতিক, ভৌগোলিক ও নির্বাচনী বাস্তবতা আমূল পরিবর্তিত হয়েছে। বর্তমানে পুনর্গঠিত গাজীপুর-২ আসনে ভোটার সংখ্যা প্রায় ৮ লাখ, যা এটিকে দেশের অন্যতম বৃহৎ, জটিল ও চ্যালেঞ্জিং সংসদীয় আসনে পরিণত করেছে।

হাসান উদ্দিন সরকার আরও বলেন, বর্তমান মনোনয়নটি দেওয়া হয়েছিল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়, যখন গাজীপুর-৬ আসন বহাল ছিল এবং টঙ্গী, গাছা ও পূবাইল আলাদা সংসদীয় এলাকার আওতায় ছিল। কিন্তু বর্তমানে সেই বাস্তবতা আর নেই। বর্তমান কাঠামোয় মনোনীত প্রার্থীর বাড়ি কাউলতিয়া এলাকায়, যা আসনের সর্বউত্তর প্রান্তে অবস্থিত এবং সেখানে ভোটার সংখ্যা মাত্র ৭৩ হাজার ৭৩৮ জন। এ অবস্থায় সামগ্রিক নির্বাচনী ভারসাম্য নিয়ে প্রশ্ন থেকেই যায়।

মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তাঁর ব্যক্তিগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। তিনি রাজনীতিতে নবাগত—এটিও আলোচনার বিষয় নয়। আমাদের মূল প্রশ্ন হচ্ছে ভোটার বাস্তবতা, ভৌগোলিক ভারসাম্য এবং নির্বাচনী কার্যকারিতা।”

তিনি সতর্ক করে বলেন, ঐতিহাসিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে গাজীপুর-২ আসনের মনোনয়ন চূড়ান্ত করা হলে তা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং সাংগঠনিকভাবে দুর্বল সিদ্ধান্তে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। “এটি ব্যক্তি-বিরোধিতা নয়, এটি দলীয় স্বার্থের প্রশ্ন। আমরা দলীয় শৃঙ্খলা ও ঐক্যে বিশ্বাসী,” যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি বিনীত কিন্তু দৃঢ় আহ্বান জানিয়ে বলা হয়, পুনর্গঠিত গাজীপুর-২ আসনের বর্তমান ভোটার ও ভৌগোলিক বাস্তবতা পূর্ণাঙ্গভাবে বিবেচনা করা হোক। একই সঙ্গে টঙ্গী, গাছা ও পূবাইল এলাকার সাংগঠনিক মতামত গুরুত্বের সঙ্গে শোনা এবং প্রয়োজনে বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা কিংবা বিকল্প প্রার্থী মূল্যায়নের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাট, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, বিএনপি নেতা মাহবুবুল আলম গোলাপ, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আব্দুল করিম, সরকার শাহানুর ইসলাম রনি এবং সৈয়দ আখতারুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট