1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে
বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো:

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর বাঘা উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার আনুষ্ঠানিকভাবে এ বিজয় মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মসংস্থান কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শফিউর রহমান শফিসহ বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ ও বিজয়ের স্মৃতিচারণ করেন।

তিন দিনব্যাপী আয়োজিত এ বিজয় মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, দেশীয় পণ্য ও হস্তশিল্পের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই বিজয় মেলা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিজয়ের চেতনাকে আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট