1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আশিকুর রহমান, গাজীপুর:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর বেপারী বাড়ি প্রাঙ্গণে গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আব্দুস সালাম বেপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম রাশেদুজ্জামান দীপ্ত।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান হক রাজু মাস্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় টিম প্রধান মোহাম্মদ তারিকুল ইসলাম মধু, লোকমান হোসেন হাওলাদার, সাবেক সদস্য সামসুল আলম, সহিদুল ইসলাম দোলন, আব্দুস সালাম ভুইয়া, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান রাজু মাস্টার, সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, যুগ্ম আহ্বায়ক মাহবুব মেয়াজী, নাজমুল হোসেন মুন্না, সদস্য সাইদুল ইসলাম জনি ও কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারীসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট