1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ফাইল ছুড়ে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ! পাঁচবিবিতে পিকনিক বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া কমলনগরে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার! অবশেষে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ শেরপুরে মহিলা ক্রিকেটের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ইশরাক রাণীনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, খোলা আকাশের নিচে পরিবার

বকশীগঞ্জে দৈনিক ‘আমার দেশ’-এর পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে দৈনিক আমার দেশ-এর পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন
বকশীগঞ্জে উপজেলা প্রেসক্লাবে দৈনিক আমার দেশ-এর পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে সনামধন্য জাতীয় দৈনিক আমার দেশ-এর পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ-এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি এবং আমেরিকান ইংলিশ ভার্সন স্কুলের পরিচালক আল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দৈনিক আমার দেশ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও পত্রিকাটি স্বাধীন সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান ও পত্রিকার সার্বিক সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট