1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান: ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার মাধবপুরে মরহুম ছাবদুল আলী মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ শেরপুর জেলা রোভারের স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতি মৃত্যুর সাথে লড়ছেন ঢামেকে অভিনব কৌশলে টিনে মুড়িয়ে বালু পাচার: ঝিনাইগাতীতে যুবকের ৬ মাসের কারাদণ্ড যমুনা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ফিরলেন নিজ বাসভবনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন ধ্বংসের দাবি

ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি বাবুল হোসেন, সম্পাদক রিপন গোয়ালা অভি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে নবনির্বাচিত সভাপতি বাবুল হোসেন ও সম্পাদক রিপন গোয়ালা অভি
ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক রিপন গোয়ালা অভি

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য একাত্তর টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান বাবুল হোসেন সভাপতি এবং গ্লোবাল টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান রিপন গোয়ালা অভি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: শেখ মহিউদ্দিন আহমেদ (চ্যানেল আই),
যুগ্ম সম্পাদক: আবদুল হক লিটন (বিজয় টিভি),
সাংগঠনিক সম্পাদক: কাজী মো. মোস্তফা মুন্না (জিটিভি),
কোষাধ্যক্ষ: আতাউর রহমান জুয়েল (ইটিভি),
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মফিজ উদ্দিন (মোহনা টেলিভিশন),
সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: আওলাদ হোসেন রুবেল (এসএ টিভি)।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন— আ. ন. ম. ফারুক, এম. এ. হোসাইন বিনয় (এশিয়ান টিভি) এবং রিয়াজুল করিম বাদল (চ্যানেল এস)।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা এ. জেড. এম. ইমাম উদ্দিন মুক্তামো. আবুল কাশেম

এ সময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন সাইদ (চ্যানেল আই), শিবু মজুমদার, নবাগত সদস্য কামরুজ্জামান মিন্টু (চ্যানেল নাইন), আবুল মনসুর (এশিয়ান টিভি), ইয়ার মাহামুদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এর আগে দ্বিবার্ষিক সাধারণ সভার শুরুতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের এবং ২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট