1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বাকেরগঞ্জ-৬ আসনে এনডিএফ জোট প্রার্থী রতনা আমিনের মনোনয়ন ফরম সংগ্রহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জ-৬ আসন, এনডিএফ জোট, রতনা আমিন, মনোনয়ন ফরম সংগ্রহ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বরিশাল-৬ নির্বাচন

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর প্রার্থী হিসেবে বেগম নাসরিন জাহান রতনা আমিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)–এর সমন্বয়ে গঠিত এনডিএফ জোটের পক্ষ থেকে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমির খসরু গাজীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় বেগম নাসরিন জাহান রতনা আমিনের পক্ষে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ বাছেদ হাওলাদার বাচ্চু মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট