1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পঞ্চগড়ে এসএ কুরিয়ারে আসা রাবারের ভেতরে ইয়াবার চালানসহ একজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে এসএ কুরিয়ারে আসা রাবারের ভেতরে ইয়াবার চালানসহ একজন আটক

মনজু হোসেন
স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ে এসএ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো রাবারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ইয়াবার চালানসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার একটি এসএ কুরিয়ার সার্ভিস শাখায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ারে আসা একটি সন্দেহজনক পার্সেল তল্লাশি করা হলে রাবারের ভেতরে লুকানো বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৪ হাজার ৮০০টি এবং এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচার রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট