1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

পাঁচবিবি উপজেলায় ডিবি পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে ৬০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

জয়পুরহাটের পুলিশ সুপার,রিনা মাহমুদার দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা, জয়পুরহাটের অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ডিবির এসআই (নিঃ) মোঃ শাখায়াত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন এসআই (নিঃ) মো আবুল কালাম, এএসআই (নিঃ) মোঃ সাজেদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মাহামুদ সিদ্দিকি, এএসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে মোঃ শাখাওয়াত (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত মকবুল হোসেনের ছেলে এবং শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে মোট ৬০০ (ছয়শত) পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২ (দুই) বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট