1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে পার্টি অফিসে ব্যারিস্টার নওশাদ জমিরের শোক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে পার্টি অফিসে ব্যারিস্টার নওশাদ জমিরের শোক

স্টাফ রিপোর্টার: মনজু হোসেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে দলের পার্টি অফিসে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক শোকসভায় ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রী, আপসহীন গণতান্ত্রিক সংগ্রামী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তাঁর শূন্যতা দেশের রাজনীতিতে কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদীয় শাসনব্যবস্থা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুদৃঢ় করেছে।

শোকসভা শেষে পার্টি অফিসে কালো পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শোকবার্তায় ব্যারিস্টার নওশাদ জমির মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার স্মরণে পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে আগামী দিনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট