1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রামগতিতে কৃষকের স্বপ্নের ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
রামগতিতে কৃষকের স্বপ্নের ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে এক কৃষকের হাড়ভাঙা খাটুনির ফসল পাকা ধানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরআফজল গ্রামের সামা এলাকায় এই অমানবিক ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সত্যরঞ্জন দাস। তিনি ওই এলাকার সুবল চন্দ্র দাসের ছেলে। এই ঘটনায় সত্যরঞ্জন দাস বাদী হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার বিবরণ: ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গত কয়েক দিন আগে তিনি ৯৬ শতাংশ জমির পাকা ধান মাড়াইয়ের জন্য কেটে জমিতেই স্তূপ করে রেখেছিলেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে প্রতিবেশীরা ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার সারা বছরের খোরাকি ও কষ্টের সব ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

অশ্রুসিক্ত চোখে কৃষক সত্যরঞ্জন দাস বলেন, “অনেক ধারদেনা করে ধান চাষ করেছি। কয়েকদিন ধরে কেটে রাখা ধান বাড়িতে নেওয়ার আগেই দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার সব শেষ হয়ে গেল।” তবে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

পুলিশের বক্তব্য: রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট