1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

লক্ষ্মীপুরে অস্ত্র ও এ্যামুনিশনসহ শীর্ষ সন্ত্রাসী ‘বেলজিয়াম সুমন’ গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে অস্ত্র ও এ্যামুনিশনসহ শীর্ষ সন্ত্রাসী ‘বেলজিয়াম সুমন’ গ্রেফতার

হাবিবুর রহমান লক্ষ্মীপুর প্রতিনিধি | ০২ জানুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও এ্যামুনিশনসহ শীর্ষ সন্ত্রাসী সুমন ওরফে ‘বেলজিয়াম সুমন’কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট সংলগ্ন ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তল্লাশি চালিয়ে সুমনের কাছ থেকে একটি রাইফেল এ্যামুনিশন, একটি পিস্তল এ্যামুনিশন, একটি বাইনোকুলার, দুটি মোবাইল ফোন, তিনটি দেশীয় অস্ত্র, একটি রাউটার, একটি চাকু ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত সুমন ওরফে বেলজিয়াম সুমন (৪২) চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়নপুর এলাকার সিরাজের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট