1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

নোয়াখালীতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
নোয়াখালীতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ বেল্লাল হোসাইন নাঈম | নোয়াখালীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (সন্ধ্যায়) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহুতলা তিন রাস্তার মোড়ে খালেক মার্কেট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়াগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিমের সভাপতিত্বে এবং ডিপিডিস শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিপিএ) কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিব মাহবুব রাফি।

এছাড়াও বক্তব্য দেন সোনাইমুড়ী পৌর যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম, মাস্টার আবু তাহের আলী, আবুল কালাম ঢালী, হুমায়ূন কবির, ইউনিয়ন বিএনপির নেতা শাহ জালাল, জিয়াউল হক, রেজাউল করিম রিজভী, ডা. নাছির উদ্দিন, শ্রমিকদলের নেতা মনির হোসেন, নূর নবী সুমন, ইসমাইল হোসেন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইয়াসমিন আরাফাত পাপ্পু ও ফরহাদ রেজা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাঙালি জাতির এক মহা নক্ষত্র, একজন আদর্শ দেশপ্রেমিক ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন।”

তিনি আরও বলেন, “মুসলিম বিশ্বে তার মতো এত বিশাল জানাজা আর কোনো নেত্রীর হয়েছে কি না আমার জানা নেই। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ তার জানাজায় অংশ নিয়েছে। যারা সরাসরি অংশ নিতে পারেনি, তারা দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় অংশ নিয়েছে।”

ব্যারিস্টার খোকন বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।”

তিনি ২০০৭ সালের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “ফখরুদ্দিন–মইন উদ্দিন সরকার যখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করেছিল, তখন বেগম খালেদা জিয়া দৃঢ়ভাবে বলেছিলেন—বিদেশে আমার কোনো প্রভু নেই, আমি দেশেই থাকবো। তার পক্ষেই প্রথম হাইকোর্টে মামলা দায়ের করা হয়।”

আলোচনা সভা শেষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও কুরআন তেলাওয়াত পরিচালনা করেন হাফেজ মিরাজ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট