1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

সানন্দবাড়ীতে মালিকবিহীন নকল বিড়ি শনাক্ত, ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
সানন্দবাড়ীতে মালিকবিহীন নকল বিড়ি শনাক্ত, ধ্বংস

মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়েছে। পরে বিধি অনুযায়ী এসব নকল বিড়ি ধ্বংস করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে সানন্দবাড়ী পশ্চিম পাড়ার নৌঘাট এলাকায় মালিকবিহীন অবস্থায় নকল বিড়িগুলো পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে এলে স্থানীয়রা আজিজ বিড়ি কোম্পানিকে অবহিত করেন।

খবর পেয়ে আজিজ বিড়ি কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিড়িগুলো পরিদর্শন করেন। গণনা করে দেখা যায়, সেখানে প্রায় ১ লাখ ৫০ হাজার শলাকা, অর্থাৎ আনুমানিক ৭ হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, উদ্ধার হওয়া নকল বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩১ হাজার টাকা। এসব নকল বিড়ির কারণে সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা এসব নকল বিড়ির মোট মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।

পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও তত্ত্বাবধানে উদ্ধারকৃত অবৈধ নকল বিড়িগুলো জনসম্মুখে ধ্বংস করেন আজিজ বিড়ি কোম্পানির প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট