1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নোয়াখালীতে ডাকাতি মামলায় সংরক্ষিত ইউপি সদস্যের ছেলে কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
নোয়াখালীতে ডাকাতি মামলায় সংরক্ষিত ইউপি সদস্যের ছেলে কারাগারে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম | স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তার বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে আসামি মো. শাহাদাত হোসেন (৩৬) নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আফসানা ইসলাম রুমি তার জামিন নামঞ্জুর করে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, ২০২৩ সালের ৬ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনারখিল গ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার ইসমাইল হোসেন বাবুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

কারাগারে পাঠানো শাহাদাত হোসেন চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল হক মিস্ত্রির ছেলে এবং একই ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরবানু আলেয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই ভুক্তভোগী বিমান কর্মকর্তা সুধারাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র দাস তদন্তকালে ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

একপর্যায়ে রুবেল (২৮), জাহাঙ্গীর আলম (৩৮), মো. হারুন (৩৫), খুরশিদ আলম (৬০) ও মো. মোশারফ হোসেন (৪৫) নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দির ভিত্তিতে মো. শাহাদাত হোসেনকে মামলার চার্জশিটভুক্ত ২ নম্বর আসামি করা হয়।

তদন্তে আরও জানা যায়, শাহাদাত হোসেনের বাড়িতে পরিকল্পনা সভা করে ওই ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ মামলায় মোট ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী শাহাদাত হোসেন চৌধুরী জানান, শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি আরও জানান, শাহাদাত হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট