1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রি, খুচরা ডিলারকে এক লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রি, খুচরা ডিলারকে এক লাখ টাকা জরিমানা

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভেজাল সার বিক্রির অভিযোগে এক খুচরা সার ডিলারকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে পরিচালিত অভিযানে আবু সালেহ নামের ওই ডিলারকে দোষী সাব্যস্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা সারের নমুনা পরীক্ষা করে তা ভেজাল প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে আবু সালেহকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে অন্যান্য সার ডিলারদের কৃষকদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করতে এবং সরকারি বিধিবিধান মেনে মানসম্মত সার বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, ভেজাল সার শুধু কৃষকের আর্থিক ক্ষতি করে না, এটি মানুষের খাদ্য নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি। কৃষকদের স্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় কৃষকদের প্রত্যাশা, প্রশাসনের নিয়মিত নজরদারির মাধ্যমে বাজারে ভেজাল সার বিক্রি বন্ধ হবে এবং নিরাপদ ও মানসম্মত সার সরবরাহ নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট