1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘায় মাদ্রাসার নতুন ক্লাসরুম নির্মাণে বালু সরবরাহ করলেন ছাত্রদল নেতা শামীম সরকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
বাঘায় মাদ্রাসার নতুন ক্লাসরুম নির্মাণে বালু সরবরাহ করলেন ছাত্রদল নেতা শামীম সরকার

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর ইমান আলী সরকার দারুল কোরআন মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উন্নয়নে এগিয়ে এসেছেন রাজশাহী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। মাদ্রাসাটির নতুন ক্লাসরুম নির্মাণের জন্য প্রয়োজনীয় বালু সরবরাহ করার মাধ্যমে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য বালুর প্রয়োজনীয়তার বিষয়টি রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার-কে জানানো হয়। তিনি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং চারঘাট–বাঘার গণমানুষের নেতা, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আবু সাঈদ চাঁদ-কে অবহিত করেন।

পরবর্তীতে জননেতা আবু সাঈদ চাঁদের দিকনির্দেশনায় এবং শামীম সরকারের ব্যক্তিগত অর্থায়নে এই বালু সরবরাহ করা হয়। চকরাজাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় মাদ্রাসা সংস্কারের এই কার্যক্রমটি বর্তমানে বাস্তবায়িত হচ্ছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সহযোগিতা সমাজ গঠনের শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। মানুষের বিপদে ও প্রয়োজনে পাশে দাঁড়ানোই যে প্রকৃত নেতৃত্বের পরিচয়, এই উদ্যোগ তারই প্রতিফলন।

শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা ছাত্রদলের এমন ইতিবাচক কর্মকাণ্ড এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট