1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হা’ম’লা–ভাঙচুর ও লু’টপা’টে’র অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হা’ম’লা–ভাঙচুর ও লু’টপা’টে’র অভিযোগ

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূর বসতঘরে রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ লাইজু আক্তারের বড় ভাই মিল্লাত হোসেন জানান, ওয়ারিশি সূত্রে প্রাপ্ত আট শতক জমিতে বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন তার বোন লাইজু আক্তার। ওই জমি নিয়ে মামাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।

তিনি অভিযোগ করেন, ঘটনার দিন লাইজু আক্তার স্বামীসহ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে বসতঘরে কেউ না থাকার সুযোগে মামা আবুল কাশেমের লোকজন গভীর রাতে হামলা চালায়। এ সময় তারা বসতঘর ভাঙচুর করে ঘরের ভেতরে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মিল্লাত হোসেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে আবুল কাশেমের ছেলে মো. বাবুল বলেন, ওয়ারিশি সম্পদ এখনো বণ্টন না হলেও ফুফাতো ভাই মিল্লাত হোসেন দীর্ঘদিন ধরে তাদের জমি দখল করে রেখেছেন। জমি উদ্ধারের চেষ্টার অংশ হিসেবেই সেখানে যাওয়া হয়েছিল। বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট