1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

নকলায় পরিত্যক্ত ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
নকলায় পরিত্যক্ত ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের নকলা উপজেলায় আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার উরফা ইউনিয়নের উরফা পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল খালেক ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে শ্রবণ সমস্যাসহ মানসিক জটিলতায় ভুগছিলেন। এলাকাবাসীর কাছে তিনি ‘খালেক পাগলা’ নামে পরিচিত ছিলেন। তার কোনো ছেলে সন্তান নেই। একমাত্র মেয়েটি স্বামীর বাড়িতে থাকেন এবং দেখাশোনার মতো নিকটাত্মীয়ও তেমন কেউ ছিলেন না।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর কোনো এক সময় উরফা পশ্চিমপাড়া এলাকার রিপন মিয়ার একটি দুচালা পরিত্যক্ত ঘরের ভেতরে বাঁশের ধন্যার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট