1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পঞ্চগড় সীমান্তে বিজিবির জোড়া অভিযান: গরুসহ আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে
পঞ্চগড় সীমান্তে বিজিবির জোড়া অভিযান: গরুসহ আটক ১

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার | ২৫ জানুয়ারি, ২০২৬

পঞ্চগড় সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরুসহ মো. আসাদুল ইসলাম (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।

রোববার (২৫ জানুয়ারি) ভোরে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ বোদা ও সদর উপজেলা সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহিড়ীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধামেরঘাট বিওপির একটি টহল দল। নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/এমপি সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু জব্দ করা হয়।

এদিকে, সকাল আনুমানিক ৭টার দিকে বড়বাড়ি বিওপির নায়েব সুবেদার মো. আজহারুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৭/১ এস সংলগ্ন বড়দরগা এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সীমান্ত থেকে মাত্র ১০ গজ অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে মো. আসাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা মূল্যের একটি ভারতীয় গরুসহ হাতেনাতে আটক করা হয়।

৫৬ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট