1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

জামালপুর-১ আসনে হাতপাখাকে বিজয়ী করার আহ্বান চরমোনাই পীরের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
জামালপুর-১ আসনে হাতপাখাকে বিজয়ী করার আহ্বান চরমোনাই পীরের

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম। সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার এনএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

‘৫৩ বছরে কিছুই হয়নি, পরিবর্তনের সময় এসেছে’

প্রধান অতিথির বক্তব্যে মুফতী রেজাউল করিম বলেন, “দেশ স্বাধীনের ৫৪ বছরে পা দিলেও সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। বারবার ক্ষমতার রদবদল হলেও দুর্নীতি আর অনিয়ম কমেনি। হাতে আর সময় নেই, এখন পরিবর্তনের সময়। সবাইকে বুঝিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে পারলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর ইসলামী আদর্শ ধারণ করলে মহান আল্লাহ আখিরাতেও শান্তি দান করবেন।”

প্রার্থী আবদুর রউফ তালুকদারের হাতে হাতপাখা সমর্পণ

জনসভায় চরমোনাই পীর জামালপুর-১ আসনের প্রার্থী আবদুর রউফ তালুকদারের হাতে আনুষ্ঠানিকভাবে হাতপাখা প্রতীক তুলে দেন। এসময় তিনি প্রার্থীর জন্য এবং দেশবাসীর কল্যাণে উপস্থিত সকলের কাছে দোয়া চান।

উপস্থিত নেতৃবৃন্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন:

  • কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম

  • জেলা সভাপতি মোস্তফা কামাল

  • বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা শাহজালাল

  • মুফতী হামিদুল ইসলাম প্রমুখ।

জনসভায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট