1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্মাণাধীন ঘর ভাঙচুরের অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্মাণাধীন ঘর ভাঙচুরের অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৈত্রিক জমিতে নির্মাণাধীন ঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও মধ্যপাড়া গ্রামে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী জাকির হোসেন বলেন, পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার খুশালপুর এলাকার গোলাপ হোসেন মনু ও রেনু মিয়ার সঙ্গে তাদের পরিবারের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত কয়েকদিন আগে জাকির হোসেন ও তার ভাই মিলে তাদের পৈত্রিক জমিতে বসত ঘর নির্মাণ শুরু করেন।

অভিযোগ করা হয়, গত সোমবার (২৬ জানুয়ারি) মনু ও রেনুর নেতৃত্বে একদল লোক এসে নির্মাণাধীন ঘরটি জোরপূর্বক ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে জাকির হোসেনের ভাই শাকিল মিয়াকে মারধর করা হয়। ভুক্তভোগীদের দাবি, প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় তারা জোরপূর্বক পৈত্রিক জমি দখলের পাঁয়তারা করছে।

জাকির হোসেন আরও বলেন, “আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। প্রভাবশালী মনু ও রেনুসহ এই ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট