1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে জমি বিরোধের জেরে বাড়িঘরে হামলার অভিযোগ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও বিচার দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে জমি বিরোধের জেরে বাড়িঘরে হামলার অভিযোগ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও বিচার দাবি

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্ত ও বিচারসহ জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর সর্দারপাড়া গ্রামে।

হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভুক্তভোগী পরিবারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সবজল মিয়া অভিযোগ করে বলেন, একই গ্রামের আবদুল করিম ও মজিবর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে আগেও মারামারির ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে থানায় মামলা রয়েছে।

তিনি জানান, গত ২৭ জানুয়ারি মামলার হাজিরা দিতে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ির বাইরে গেলে সেই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। আবদুল করিমের স্ত্রী রোকেয়া বেগম, মজিবর রহমানের স্ত্রী নাছিমা বেগম, বাবু মিয়ার স্ত্রী শিরিনা বেগম, হাসেম মিয়ার স্ত্রী মিনা বেগম ও তৈয়বুর রহমানের স্ত্রী সাজেদা বেগম লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরের টিনের বেড়া ভাঙচুর করে, সীমানার খুঁটি ভেঙে ফেলে এবং গাছের ডালপালা কেটে নিয়ে যায়। এ সময় পরিবারের নারী সদস্যরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। পাশাপাশি জমি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

সবজল মিয়া বলেন, “এই ঘটনার পর থেকে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশকে সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট