1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

চিরিরবন্দরে জনপ্রিয় হয়ে উঠেছে আদর্শ বীজতলা: ইরি-বোরো চাষে কৃষকদের নতুন আশা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
চিরিরবন্দরে জনপ্রিয় হয়ে উঠেছে আদর্শ বীজতলা: ইরি-বোরো চাষে কৃষকদের নতুন আশা

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি (দিনাজপুর) | নিউজ গ্রামবাংলা প্রযুক্তিগত সহযোগিতায় দিনাজপুরের চিরিরবন্দরে আধুনিক কৃষির ছোঁয়ায় বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি। চলতি ইরি-বোরো মৌসুমে এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ‘আদর্শ (কমিউনিটি) বীজতলা’। সনাতন পদ্ধতির চেয়ে খরচ কম এবং মানসম্মত চারা পাওয়ায় দিন দিন এই প্রযুক্তির দিকে ঝুঁকছেন স্থানীয় উদ্যমী কৃষকরা।

প্রযুক্তির ছোঁয়ায় খরচ কম, ফলন বেশি

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আদর্শ বীজতলা তৈরিতে ধান উৎপাদন খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমে যায়। বর্তমানে শীত ও কুয়াশার হাত থেকে চারা রক্ষা করতে অনেক কৃষক পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিচ্ছেন।

আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরির নিয়ম হলো—প্রথমে ১ মিটার প্রস্থ ও ৩ মিটার দৈর্ঘ্যরে বেড তৈরি করতে হয় এবং প্রতিটি বেডের মাঝে ৫০ সেন্টিমিটার নালা রাখা হয়। এতে শ্রম, স্থান এবং সেচ খরচ অনেক কম লাগে। ২৪ ঘণ্টা পানিতে ভেজানো বীজ ছিটানোর ৩৫ থেকে ৪০ দিনের মধ্যেই চারা রোপণের উপযোগী হয়ে ওঠে।

কৃষকদের অভিজ্ঞতা

উপজেলার নশরতপুর, সাঁইতাড়া ও আব্দুলপুর ইউনিয়নের কৃষকরা জানান, আগে সনাতন পদ্ধতিতে চারা তৈরি করতে গিয়ে পোকামাকড় ও কোল্ড ইনজুরির (শীতকালীন বালাই) কারণে অনেক চারা নষ্ট হতো। কিন্তু কৃষি বিভাগের পরামর্শে আদর্শ বীজতলা করায় চারা সতেজ ও পুষ্ট হচ্ছে, পরিচর্যা করাও সহজ হয়েছে।

কৃষি কর্মকর্তাদের অভিমত

নশরতপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ খাদেমুল ইসলাম জানান, আদর্শ বীজতলায় চারা উৎপাদন করলে কোল্ড ইনজুরির ঝুঁকি থাকে না। নালা থাকায় দ্রুত পানি নিষ্কাশন করা যায় এবং আলো-বাতাস চলাচলের কারণে চারাগুলো সুস্থ-সবল হয়।

চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা জানান, “উপজেলায় ১২টি ইউনিয়নে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। উফশী ও হাইব্রিড মিলিয়ে ৯৭০ হেক্টরের বেশি জমিতে বীজতলা তৈরি হয়েছে। এর মধ্যে ৮৫০ হেক্টরই হলো আদর্শ বীজতলা। সুস্থ চারা ও বৈরি আবহাওয়া মোকাবিলার জন্য আমরা কৃষকদের এই প্রযুক্তিতে উৎসাহিত করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট