1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

মাদারগঞ্জে প্রবাসী পরিবারের জমি দখলে রক্তক্ষয়ী হা/ম/লা: ভূমিদস্যু মামরুল গংদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
মাদারগঞ্জে প্রবাসী পরিবারের জমি দখলে রক্তক্ষয়ী হা/ম/লা: ভূমিদস্যু মামরুল গংদের শাস্তির দাবিতে মানববন্ধন

মাসুদ রানা, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে একটি প্রবাসী পরিবারের পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, বর্বরোচিত হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী মামরুল গংদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের গড়পাড়া গ্রামের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ও চিহ্নিত মামলাবাজ মামরুল দীর্ঘদিন ধরে ওই প্রবাসী পরিবারের জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি মামরুল ও তার সহযোগীরা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রসহ জমিতে অতর্কিত হামলা চালায়। এতে বাধা দিতে গেলে নারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার পর মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেনি। উল্টো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উপর মহলের’ নির্দেশ থাকায় এই বিষয়ে মামলা নেওয়া সম্ভব নয়। পুলিশের এমন রহস্যজনক ভূমিকায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল হোসেন, ইউসুফ আলী, গোলাম মাওলা, নাসিমা বেগম, ফিরোজা বেগম, আনিছুর রহমান ও মালেক মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন:

“মামরুল একজন পেশাদার ভূমিদস্যু ও মামলাবাজ। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। প্রবাসী পরিবারটির ওপর যে অমানবিক হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ অবিলম্বে ভূমিদস্যু মামরুল ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসাথে তারা প্রবাসী পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট