1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

আমি শুধু ভোটারের নই, শেরপুরের সাড়ে ৪ লাখ মানুষের এমপি: হাফেজ রাশেদুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
আমি শুধু ভোটারের নই, শেরপুরের সাড়ে ৪ লাখ মানুষের এমপি: হাফেজ রাশেদুল ইসলাম
আমি শুধু ভোটারের নই, শেরপুরের সাড়ে ৪ লাখ মানুষের এমপি: হাফেজ রাশেদুল ইসলাম

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি |

এবারের নির্বাচনে মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দিয়েছে। আমি ১ লাখ ২৭ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছি ঠিকই, কিন্তু আমি শুধু সেই ভোটারদের এমপি নই; আমি এখন শেরপুর সদর আসনের সাড়ে ৪ লাখ মানুষের এমপি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নওহাটা আলিয়া মাদরাসা মাঠে নির্বাচন পরবর্তী নারী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

‘প্রতিশোধ হিসেবেই দাঁড়িয়েপাল্লাকে বেছে নিয়েছে মানুষ’

বক্তব্যের শুরুতেই সাবেক জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের কথা স্মরণ করে এমপি রাশেদ বলেন, “শহীদ কামারুজ্জামানকে হত্যাকাণ্ড দেশের মানুষ মেনে নিতে পারেনি। তাঁর হত্যার প্রতিশোধ হিসেবেই মানুষ এবার দাঁড়িয়েপাল্লার পক্ষে রায় দিয়েছে। আমরা ন্যায় ও ইনসাফের পথে আছি বলেই আল্লাহ তায়ালা আমাদের এই বিজয় কবুল করেছেন।”

উন্নয়ন ও নিরাপত্তার অঙ্গীকার

শেরপুরের সার্বিক উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “শেরপুরে শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাটের আমূল পরিবর্তন করা হবে। বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হবে এবং শহর থেকে ইভটিজিং নির্মূল করা হবে। আমরা একটি মাদক ও জুয়ামুক্ত সুন্দর শেরপুর গড়ে তুলবো।”

নারীদের স্বাবলম্বী করার বিষয়ে তিনি আরও যোগ করেন, জেলাজুড়ে কুটির শিল্প গড়ে তোলার মাধ্যমে নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

উপস্থিত ছিলেন যারা

সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • মাওলানা হাফিজুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখা।

  • হাফেজ মাওলানা জাকারিয়া আব্দুল বাতেন, মজলিসে শূরা সদস্য।

  • শফিউল ইসলাম স্বপন, বায়তুল মাল সম্পাদক, সদর উপজেলা জামায়াত।

  • ডা. আব্দুল মতিন, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শেরপুর জেলা।

  • ডা. হাসানুজ্জামান, সেক্রেটারি, পৌর শহর জামায়াত।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জামায়াতের দায়িত্বশীল নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট