1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বকশীগঞ্জে বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকারের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকারের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

বকশীগঞ্জ, জামালপুর: পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবসায়ীদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের প্রধান বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল-হুসনা

অভিযান সূত্রে জানা গেছে, রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট তৈরি ও চড়া দাম আদায় করছে—এমন সংবাদের ভিত্তিতে বাজারে তদারকি শুরু হয়। এসময় দোকানে পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে হাতেনাতে ধরা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল-হুসনা জানান, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালে রাখতে প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “বাজার স্থিতিশীল রাখতে হবে এবং কোনো অবস্থাতেই ভোক্তাদের ঠকানো যাবে না। মূল্য তালিকা বিহীন ব্যবসা পরিচালনা করলে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বাজারের সাধারণ ক্রেতারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট