1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বাকেরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় শাহীন তালুকদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় শাহীন তালুকদার

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি: আসন্ন বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান ও পাড়া-মহল্লার আড্ডায় তাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

জনমতে শাহীন তালুকদার: স্থানীয় সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শাহীন তালুকদারকে একজন নীতি-নৈতিকতাসম্পন্ন ও মানবিক নেতা হিসেবে বিবেচনা করছেন। ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জহিরুল ইসলাম চৌধুরী দুলাল ও মো. ফাহাদুল ইসলাম চৌধুরী রবিন বলেন, “আমরা এবারের নির্বাচনে মো. শাহীন তালুকদারকে মেয়র হিসেবে দেখতে চাই। তিনি একজন সৎ ও সাহসী মানুষ। তিনি নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন ও মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমাদের বিশ্বাস।”

রাজনৈতিক প্রেক্ষাপট: শাহাবুদ্দিন তালুকদার শাহীন দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজপথে সক্রিয় থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আবুল হোসেন খানের নেতৃত্বে সকল আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে ছিলেন।

প্রার্থীর বক্তব্য: নিজের প্রার্থিতার বিষয়ে মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীন বলেন, “বিগত ১৭ বছর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজপথে থেকে লড়াই করেছি। দলের নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি এবং অন্যায়ের সঙ্গে আপস করিনি। নেতাকর্মীসহ সাধারণ মানুষের বিপদ-আপদে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”

নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাকেরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শাহীন তালুকদারের নাম শক্তিশালী অবস্থানে উঠে আসছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট