1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রাজশাহীতে সামারি ট্রায়ালের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
রাজশাহীতে সামারি ট্রায়ালের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

আবুল হাশেম রাজশাহী ব্যুরো | প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬

রাজশাহী মহানগরীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইন রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামারি ট্রায়াল। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মোড়কীকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহী সিএমএম মাসুদুল হকের নির্দেশনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ

অভিযানের বিস্তারিত:

  • বিশাল কনফেকশনারি (সাহেব বাজার): এখানে খোলা অবস্থায় লাচ্ছা সেমাই বিক্রি এবং প্যাকেটে মোড়কীকরণ লেবেল বা মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

  • রাতুল বেকারি (বিসিক শিল্প এলাকা): অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও একই দিনে সপুরা এলাকার গোলগফুর পেট্রোল পাম্প এবং সপুরা সিল্ক প্রতিষ্ঠানেও তদারকি অভিযান পরিচালনা করা হয়।


“ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ আইন যথাযথভাবে পালন নিশ্চিত করতে সিএমএম আদালতের এই বিশেষ অভিযান বা সামারি ট্রায়াল নিয়মিত অব্যাহত থাকবে।”

সোহেল রানা, নাজির, সিএমএম আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট