1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

মধুপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে
মধুপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

কর্মসূচির সূচনা

মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মধুপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ ও বর্ণাঢ্য অনুষ্ঠান

দিবসটি উপলক্ষে মধুপুর রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফানুস ও সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন

এ সময় উপস্থিত ছিলেন:

  • জাফর ইকবাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মধুপুর থানা।

  • নঈম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

  • ডাঃ সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

  • আঃ সামাদ, বীর মুক্তিযোদ্ধা।

  • মোঃ জাকির হোসেন, সভাপতি, উপজেলা বিএনপি।

  • এম রতন হায়দার, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি।

  • খন্দকার মোতালিব হোসেন, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।

সালাম গ্রহণ ও পুরস্কার বিতরণ

উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ মাঠ পরিদর্শন করেন এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলনেতাদের সাথে মতবিনিময় করেন। মধুপুর থানার এস আই আবুল কালামের নেতৃত্বে কুচকাওয়াজ প্রদর্শনী শুরু হয়। এতে মধুপুর থানা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোঃ জুবায়ের হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট