1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুর-৩ উপনির্বাচন: ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মাঠ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
শেরপুর-৩ উপনির্বাচন: ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মাঠ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, শেরপুর | মাহফুজুর রহমান সাইমন

শেরপুর: শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) সংসদীয় আসনের আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যা ৭:৩০ ঘটিকা থেকে শুরু করে রাত পর্যন্ত শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

নির্বাচনী এলাকা পরিদর্শনে যান শেরপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান এবং জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ কামরুল ইসলাম

পরিদর্শনকালে তাঁরা কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী, ভোট কক্ষের বিন্যাস, সিসিটিভি ক্যামেরার অবস্থান এবং নির্বাচনী মালামালের সুরক্ষা নিশ্চিত করাসহ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তাঁরা দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের সাথে নিরাপত্তার বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক নিয়ে সরাসরি কথা বলেন।

উপস্থিত সকল অফিসার ও নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন,

“গণতন্ত্রের উৎসবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”

পরিদর্শনকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনী, এনএসআই (NSI) এবং আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট