1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষের বিরুদ্ধে প্রচারণায় থাকা সেই নেত্রী এখন এমপি প্রার্থী: নান্দাইলে বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ হাতিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: ৩০ হাজার টাকায় সালিশে ‘মীমাংসা’! বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিদায়ী ইউএনও রুমানা আফরোজের সংবর্ধনা অনুষ্ঠিত কারিগরি শিক্ষার দুরবস্থা নিয়ে উদ্বেগ: শিক্ষামন্ত্রীর কড়া বার্তা মধুপুরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতজাতের পাটবীজ বিতরণ মেধাবী ছাত্র অনিলের দুই কিডনিই অকেজো: উন্নত চিকিৎসায় প্রয়োজন ১২ লাখ টাকা বকশীগঞ্জে তেলের জন্য চালকদের হাহাকার: পাম্পে সরাসরি তদারকিতে ইউএনও ডিমলায় এক মাসেও কাটেনি জ্বালানি সংকট: দীর্ঘ লাইনে জনভোগান্তি, সংঘর্ষ নিত্যদিনের সঙ্গী নান্দাইল ভূমি অফিসে সেবার আলো ছড়াচ্ছেন ঝাড়ুদার আলম: কর্মদক্ষতায় মুগ্ধ সেবাগ্রহীতারা

মধুপুরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতজাতের পাটবীজ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
মধুপুরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতজাতের পাটবীজ বিতরণ

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে সোনালী আঁশ পাটের আবাদ সম্প্রসারণ ও কৃষকদের উৎসাহিত করতে ২ হাজার ৪০২ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতজাতের পাটবীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

উপস্থিত অতিথিবৃন্দ

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কোবরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • নঈম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি)

  • জাকির হোসেন সরকার, সভাপতি, মধুপুর উপজেলা বিএনপি

  • এ কে এম ফজলুল হক, অফিসার ইনচার্জ (ওসি), মধুপুর থানা

  • নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি

  • খুররম খান ইউসুফজী প্রিন্স, সভাপতি, পৌর বিএনপি

  • খন্দকার আব্দুল মোতালিব, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, সাবেক পৌর বিএনপি সাধারণ সম্পাদক লতিফ পান্না ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

মধুপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কোবরা জানান, মধুপুরের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত ২ হাজার ৪০২ জন কৃষকের প্রত্যেককে এক থেকে দেড় কেজি করে মোট ৩ হাজার ৫০ কেজি উন্নতজাতের পাটবীজ প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে মধুপুর উপজেলায় মোট ৩৩ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে পাট অধিদপ্তর মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারি এই প্রণোদনার ফলে কৃষকরা পাট চাষে আরও আগ্রহী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট