
আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার | ১২ এপ্রিল, ২০২৬
আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে শ্রীপুর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পুরোনো বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন আশায় এবং নতুন সম্ভাবনায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিয়ে আসে এই দিনটি।”
বিল্লাল হোসেন বেপারী শ্রীপুর পৌরসভার উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে আরও বলেন:
“আমি শ্রীপুর পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। নতুন বছরে আমরা সবাই মিলে একটি উন্নত, সুন্দর ও আধুনিক বাসযোগ্য পৌর এলাকা গড়ে তুলতে একসাথে কাজ করবো—এটাই আমার প্রত্যাশা।”
শুভেচ্ছা বার্তার শেষ অংশে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকলকে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে বাঙালির এই প্রাণের উৎসব উদযাপনের আহ্বান জানান।